‘শত্রু’ টিম মাঠে আছে, মাঠেই থাকবে…

জাহারা মিতু

আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সিনেমা ‘শত্রু’ মুক্তির পর একটি মহলের কথায় বিভ্রান্ত হয়ে কেউ কেউ ভুল সংবাদ প্রচার করছেন। সাংবাদিক শিল্পী যেখানে একটি পরিবার সেখানে আপনাদের উচিৎ আমাদের সঙ্গে যোগাযোগ করে কিছু প্রচার করা।

আমি আশা করব আপনারা ভুল কিছু লিখবেন না যা আমি বা আমরা কখনো বলিনি। আমাদের সিনেমা ইন্ডাষ্ট্রির উন্নয়নে এসব বাঁধা হয়ে দাঁড়ায়। আমি যদি কোথাও কোনো বিবৃতি দেই, তবে সেটা পরিপূর্ণভাবে তুলে ধরলে ধরুন, না হলে সেখানে একটি শব্দও অতিরঞ্জিত ভাবে মনের মাধুরী মিশিয়ে না লেখার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ রইলো। যেটুকু আমি বলেছি, তা আমার ব্যক্তিগত প্রোফাইলেই শেয়ার দেয়া আছে এবং যার একটি শব্দও মিথ্যা নয়। তার বাহিরে যেসব শব্দ নিজেদের ইচ্ছামতন যোগ করে ইতিমধ্যে নিউজ করছেন, তা নিতান্তই দুঃখজনক।

‘শত্রু’ যে ভালোবাসা পেয়েছে গণমানুষের, যারা এখন পর্যন্ত শত্রু দেখেছেন এবং ইতিবাচক কথাই বলেছেন, যাদের জোরে চলছে ‘শত্রু’, তাদের প্রতি ভালোবাসা রেখেই বলছি- ‘শত্রু’ টিমের সর্বাত্মক চেষ্টা চলছে বাংলাদেশের প্রতিটি হলে আজ না হয় কাল ‘শত্রু’ পৌঁছানোর। ‘শত্রু’ টিম সাফল্যের জন্য মাঠে নেমেছিলো, মাঠে আছে, মাঠেই থাকবে…।
উল্লেখ্য, এবারের ঈদে সিঙ্গেল স্ক্রিনের অন্যতম জনপ্রিয় ছবি শত্রু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights