কালিয়াকৈরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিফাত আল মনসুরের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে যায়।
পরে সেখানে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় তারা। প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও ছিল। এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
