কালিয়াকৈরে দুই অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে টাঙ্গাইল মহাসড়কের সফিপুর গোমতী টেক্সটাইলের সামনে দুই অটোরিকশা সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার চন্দ্রা থেকে আসা অটোরিকশা অপরদিকে সফিপুর বাজার থেকে ছেড়ে আসা অটোরিকশা গোমতী টেক্সটাইলের সামনে পৌঁছালে মুখোমুখী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় মর্ডান হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত ডাক্তার স্বাধীন নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার (এসআই) যুবায়ের হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুইজন চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights