কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর হিজলহাটি এলাকায় রেজাউল করিম নামে এক যুবকের রহস্যজনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কস্তুরী পাড়া এলাকার আব্দুল বাছেদের ছেলে রেজাউল করিম (৩৭)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার বৃহস্পতিবার সন্ধ্যায় জালাল উদ্দিনের ছয় তলার একটি ভবনের চার তলা একটি কক্ষে রেজাউল করিম তার পরিবার নিয়ে বাসা ভাড়া থেকে কারখানায় কাজ করতেন। সকালে কারখানা যাওয়ার কথা থাকলেও তিনি কারখানায় যাননি।

পরে বিকেল গড়িয়ে আসলে দরজা বন্ধ দেখে আশেপাশের লোকজন ডাকাডাকি করে। পরে সারা শব্দ না হলে সন্দেহ হয়। পরে ভবনের মালিক ও এলাকাবাসী লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধারে কাজ করছে।
কালিয়াকৈর থানার (এসআই) জাহিদ হোসেন ওই নিহত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights