কালীগঞ্জে আগুনে পুড়ল দুটি ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকাসহ ক্ষতির পরিমান ২৫ লাখ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে অগ্নিকান্ডে বাদল ষ্টোর ও সরকার ডেকোরেটর নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান
আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুনে নগদ টাকাসহ মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধিত
হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কোলাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর
পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৈদুতিক শর্ট সার্কিটের কারনে ওই আগুনের সুত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে কোলাবাজারে বাদল ষ্টোর ফাষ্ট ফুডের
দোকানটিতে আগুন জ¦লতে দেখে। মুহুর্ত্বের মধ্যেই ওই আগুন পাশেই সরকার ডেকোরেটর নামে
আরো একটি প্রতিষ্টানে ছড়িয়ে পড়ে। এসময় তারা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন
নেভানোর চেষ্টা করে। কিছুক্ষনের মধ্যেই কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে প্রায়
ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাদল ষ্টোরের মালিক বিপ্লব ঠাকুরের নগদ ৮
লাখ টাকাসহ মালামাল এবং প্রশান্ত বিশ^াসের সরকার ডেকোরেটরের মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ
টাকার ক্ষতিসাধন হয়েছে।
ক্ষতিগ্রস্থ বাদল ষ্টোরের মালিক বিপ্লব ঠাকুর জানান, সকালে দোকাল খুলে রেখে তিনি বাড়িতে
বাথরুম করতে গিয়েছিলেন। এরিমধ্যে লোকজনের চিৎকার শুনে দোকানে এসে দেখেন আগুন
জ¦লছে। তিনি জানান, ফাষ্টফুড বিক্রির সাথেই তার বিকাশ লোড এর ব্যাবসার জন্য ক্যাশ বাস্কে
নগদ ৮ লাখ টাকা ছিল। আগুনে সব টাকা পুড়ে গেছে। সেই সাথেই তার এবং পাশের দোকানের
মালামাল পুড়ে সহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে
পৌছে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি প্রতিষ্টানের
মালামাল পুড়ে বেশ ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights