কালীগঞ্জে দুই মাদক কারবারীর কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার বারবাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন করার অভিযোগে দুইজনকে ৬ মাস ও বিনাশ্রমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বারবাজার এলাকার রহমান মন্ডলের ছেলে গাঁজা ব্যবসায়ী আনোয়ার হোসেন ও গাঁজা সেবনকারী একই এলাকার বেলায়েত হোসেনের ছেলে আরব আলী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, উপজেলার বারবাজার রেলগেট এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বারবাজার ফাঁড়ির পুলিশ গাঁজা বিক্রি ও সেবন কালে ২ জনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights