কালীগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যালী অনুষ্ঠিত
হয়েছে। ইমাম পরিষদের আয়োজনে বুধবার (১৮ই ফেব্রুয়ারী) বিকেলে শহরের
মেইন বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালীটি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্টান্ডে এসে শেষ হয়।
র‌্যালী পরবতী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান ইসলাম
ধর্মাবলম্বীদের পবিত্র মাস। এ মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের ইমানী
দায়িত্ব। বক্তারা আরো বলেন, এ মাসে অশ্লীলতা বেহায়াপনা বর্জন করতে
হবে। রোজাদারদের সম্মান রক্ষা ও ইসলামের মর্যাদা অক্ষুন্ন রাখতে পবিত্র মাহে
রমজানকে সম্মান দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights