কালীগঞ্জে ৪ বছরের শিশু নিখোঁজের ২৪ ঘন্টা না পেরোতেই বস্তা বন্দিলাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥
নিখোঁজের ২৪ ঘন্টা না পেরোতেই তাবাসসুম (৪) নামের এক কন্যা শিশুর
বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার
(২৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে।
উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক
ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
বর্তমানে তার পরিবার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে
ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাবাসসুমের বাবা নজরুল ইসলাম স্থানীয় একটি
দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বুধবার বেলা আড়াইটার পর থেকে শিশুটি
নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও
তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক
বিদ্যালয়ের পেছনের মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পান। বিষয়টি
সন্দেহজনক মনে হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার
মুখ খুলে শিশুটির লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক
ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ
তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের
গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights