কিশোরগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের কবর জিয়ারত ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯ টায় সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মহিষবেড় গ্রামে শহীদ সোহেল রানার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, শহীদ সোহেল রানার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলাজুড়ে বিএনপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দল আনন্দ মিছিল বের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights