কিশোরী উদ্ধারে গিয়ে খোঁজ মিলল পর্ন চক্রের

নিজস্ব প্রতিবেদক, যশোর
ময়মনসিংহের ফুলপুর থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে গিয়ে পর্ন ভিডিও তৈরির একটি চক্রকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের একটি বাড়ি থেকে সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। উদ্ধার কিশোরীকে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। আটক দুজনকে গতকাল আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে। আটকরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জের রাজীব কুমার ও মুন্সিগঞ্জ সদরের বিথী আক্তার। তারা যশোর শহরের বেজপাড়ায় ভাড়া থাকতেন। তাদের কাছ থেকে পর্নভিডিও তৈরিতে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, পর্ন ভিডিও এবং ভিডিও প্রচারে ব্যবহৃত ১০টি ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম আইডি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় পর্ন আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, আটকরা পর্নগ্রাফি চক্রের সক্রিয় সদস্য। এ চক্র নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

তারা মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর সঙ্গে সম্পর্ক সখ্য গড়ে তুলে প্রলোভন দেখিয়ে যশোর নিয়ে আসে। এরপর তাদের দিয়ে পর্নভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন সেক্স সার্ভিস পরিচালনা করে অর্থ উপার্জন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights