কুকুরেয়াকে ট্যাটুর কথা স্মরণ করে দিলেন দে লা ফুয়েন্তে
অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে অদ্ভূত এক বাজি ধরেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। কথা দিয়েছিলেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তবে নিজের গায়ে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু আঁকবেন তিনি। এমনকি ফুটবলকে বিদায় বলে দিবেন তিনি।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মেসিদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে স্পেন। তাইতো ম্যাচ শেষে হাসি মুখে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, কুকুরেয়াকে তার কথা রাখতেই হবে।
৬৫ বছর বয়সী দে লা ফুয়েন্তে সংবাদ সম্মেলনে বলেন, ট্যাটু করানোর বয়স আমার নেই, তবে আমার খেলোয়াড়রা কথা দিয়ে কথা রাখে। আমি জানি তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। তারা একটা ভুল (প্রতিশ্রুতি) করে ফেলেছে ঠিকই, কিন্তু তারা তা পালন করবে। আমি তো আর অতটা কুৎসিত নই।
দে লা ফুয়েন্তের অধীনেই স্পেন এখন ইউরো ২০২৪-এর পাশাপাশি বিশ্বকাপ শিরোপাও জয় করল। কুকুরেয়া শরীরের কোন অংশে নিজের মুখ দেখতে চান এমন প্রশ্নের জবাবে কোচ হাসিমুখে বলেন, হয়তো শরীরের এমন কোনো অংশে যেখানে তা বাইরে থেকে দেখা যায় না। তবে কোনো কথা দিলে তা রাখতেই হয়।
সমর্থকরা এখন দেখার অপেক্ষায়, মাঠের লড়াকু এই ডিফেন্ডার কবে নাগাদ কোচের দেওয়া মধুর শাস্তিটি মেনে নেন।
