বিশ্বনাথে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

রাত পোহালেই মাঠে নামছে বর্তমান ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ান দল আর্জেন্টিনা। এ ম্যাচকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা। পছন্দের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে, মোটরসাইকেল শোভাযাত্রার এ আয়োজন করেন আর্জেন্টিনার সমর্থকরা। এতে অংশ নেন প্রায় অর্ধশতাধিক সমর্থক।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্বনাথ পৌর শহরের ডাক বাংলো’র সামন থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়। বিশ্বনাথ ডিগ্রি কলেজ গেট হয়ে, নতুনবাজার প্রবাসী চত্বর প্রদক্ষিণ শেষে পুরানবাজার আলিয়া মাদ্রাসা গেটে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করেন। এসময় তাদের ছোড়া সবুজ-নীল রঙের ধোঁয়া ও নানান স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে পৌরশহর।

শোভাযাত্রায় অংশ নেয়া তরুণ সমর্থক সাকের আহমদ বলেন, আর্জেন্টিনা কিন্তু ২০২২’র মতে এবারও চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা বারুদ টিম। আমাদের অনেকে জন্মের পর থেকে ব্রাজিল সাপোর্ট করছে, কিন্তু আফসোস এখনও কাপ নিতে দেখেনি কেউ।

সজীব ইসলাম বলেন, বউকে বলে এসেছি, এবার ওয়ার্ল্ড কাপ নিয়েই ঘরে ফিরবো। ইনশাআল্লাহ প্রিয় চার গোলে জয়ী হবে।

আরেক সমর্থক শাহ রোকন মিয়া বলেন, প্রিয় দলের সমর্থনে আজকে আমাদের এ আয়োজন। খেলা আনন্দের খোরাক। এতে খেলায় হার জিত আছেই। এ নিয়ে সমর্থকদের দ্বন্দ্বের কিছু নেই। মিলেমিলে আমরা সবাই উৎসবের আমেজে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights