কুড়িগ্রামে ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর বাজারে বিএসটিআই অনুমোদিত ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান, ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহাব উদ্দিন, আবুল কালাম আজাদ, মধ্য কুমরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাহাদুল ইসলাম ও জবেদ আলী।

এ ছাড়া ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সুলতান আল যোবায়ের, সমাজসেবক সিরাজুল ইসলাম, ট্রাক্টর ব্যবসায়ী নয়নসহ নাগেশ্বরী উপজেলা ও কুড়িগ্রাম সদরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির নতুন যাত্রা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উন্নতি ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ইনায়া ডিজিটাল ব্রিজ স্কেলের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সুলতান আল যোবায়ের বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক কার্যক্রমের অংশ হিসেবে মধ্য কুমরপুর বাজারে ডিজিটাল ব্রিজ স্কেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান বলেন, দূরদূরান্ত থেকে বিভিন্ন পণ্যবাহী যানবাহন এ অঞ্চলে আসে। ডিজিটাল ব্রিজ স্কেল চালুর ফলে এসব যানবাহনের পণ্যের ওজন দ্রুত ও নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব হবে। এতে ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights