কুড়িগ্রামে ছাত্রলীগের শান্তি সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

বিএনপি’র নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সহ-সভাপতি এস এম আব্রাহাম লিংকন, আবু মো: সাঈদ হাসান লোবান, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, যুবলীগ নেতা রেদওয়ানুল হক দুলাল, রতন, জেলা ছাত্রালীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights