পারিবারিক কলহের জেরে স্ত্রীর বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে মাদারীপুরের রাজৈরে স্ত্রীর বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজ্জাক ফকিরের বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এঘটনা ঘটে।

নিহত রিপন শেখ (২৫) উপজেলার পশ্চিম রাজৈর দক্ষিণ পাড়া গ্রামের আবদুল রফ শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পারিবারিক কলহের জের ধরে রবিবার বিকালে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করে। খবর পেয়ে রিপার ভাই রিপন শেখ (২৫) মারধর ঠেকাতে গেলে তাকেও মারধর করে রাজ্জাক। রিপন শেখ ও তার বোন রিপা বেগমকে আহতাবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে রিপন মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত রিপনের মা মর্জিনা বেগম বলেন, আমার জামাই রাজ্জাক ফকির আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়ে ও ছেলেকে মারধর করে। পরে হাসপাতলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights