কুড়িগ্রামে ৩ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রবিবার সন্ধ্যায় ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। সোমবার দুপুরে তাদের নামে থানায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি দল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু-২ এলাকার চেকপোস্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এতে মাদক পরিবহণের সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতর হলো-কুড়িগ্রামের পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার জয়হারী গ্রামের মাদক ব্যবসায়ী লাভলু হোসেন (১৯), শিবরাম গ্রামের রাজু মিয়া (৪০) ও রেজাউল করিম রাজু (৩৮)। এসময় তাদেরকে হাতেনাতে গ্রেফতারের পাশাপাশি মাদক পরিবহনে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রামে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights