কুতুবদিয়ায় ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা

কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার বড়ঘোপ জেটিঘাটে পৌঁছালে শিক্ষার্থী-শিক্ষক ও দ্বীপবাসীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে রানার্স আপ খেলোয়াড়দের নিয়ে দ্বীপের ছয়টি ইউনিয়নে প্রদক্ষিণ করে কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে এসে সমাপ্তি হয়।

জানা যায়, ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলায় জাতীয় পর্যায়ে চারটি বিভাগের মধ্যে তিনটি ম্যাচে দুটি বিভাগের শিক্ষার্থীদের হারিয়ে রানার্স আপ হয়েছেন কুতুবদিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল। এর আগে কুতুবদিয়া উপজেলায় বিজয়ী হয়ে কক্সবাজার জেলা, বিভাগীয় এবং আঞ্চলিকে চ্যাম্পিয়ন হয় দলটি।
এসময় কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, ইউপি সদস্য মঈন উদ্দীন হাশেম, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights