কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান

অনলাইন ডেস্ক
শিল্পী কুমার বিশ্বজিতের লেখা ও সুর করা ‘জটিল মানুষ’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ পেয়েছে; গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস।

গানটি প্রচার হয়েছে কিশোর দাস ও কুমার বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ হয়েছে গল্পের আদলে। এতে কিশোরের সঙ্গে অভিনয় করেছেন মীর সাব্বির, মুকিত জাকারিয়া।

গানটির র‌্যাপ করেছেন ও ভিডিওতে মডেল হিসেবে আছেন আরেক সংগীতশিল্পী পান্থ কানাই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিশোর বলছেন, কুমার বিশ্বজিতের লেখা গানে কণ্ঠ দিতে পারাটা তার কাছে স্বপ্নপূরণের মত।

এই শিল্পী বলেন, এতো বড় মাপের একজন শিল্পীর কাছ থেকে আমার জন্য এ এক পরম পাওয়া। তিনি এর আগে বেশ কয়েকটি গানের স্থায়ী, অন্তরা এসব লিখেছেন। কিন্তু পুরো একটি গান লেখা এবারই প্রথম। ফলে এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি।

কুমার বিশ্বজিতের সুরে আগেও অডিও ও চলচ্চিত্রে কিশোর অন্তত সাতটি গানে কণ্ঠ দিয়েছেন। অনেকদিন ধরেই কানাডায় আছেন কুমার বিশ্বজিৎ। গানটি নিয়ে তিনি বলেন, “কিশোর আমার ভীষণ স্নেহের। দারুণ গায়, সুর করে। চেষ্টা আছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। ওর খুব চাওয়া ছিল, আমি যেন নতুন একটা গান লিখে দিই।

তিনি জানান, মূলত ওর আবদার রক্ষার্থে গানটি লেখা ও সুর করা। আমি গানটা শুনেছি, ভালো গেয়েছে। শ্রোতারা ওর কণ্ঠে গানটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights