কুমিল্লায় এক রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে স্থানীয়রাসহ পরিবারেরর দাবি মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শনিবার উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রাম এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের প্রবাসী আবদুল মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও ছেলে আব্দুল্লাহ (৩)। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, আমার মেয়ের পা দুটো মাটিতে লাগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট বুঝা যায় মা ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করবো।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, স্থানীয়রা মা ও ছেলেকে বসত ঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights