কুমিল্লায় দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট (এপিএমডি)। শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লার বিনা উপকেন্দ্রের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. সফিকুল ইসলাম ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রশিক্ষক মো. শাহ আলম সৈকত।
এপিএমডির সভাপতি মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রবিউল আলম, এপিএমডির উপদেষ্টা খায়রুল আহসান মানিক, মোবারক হোসেন এবং হাবিবুর রহমান চৌধুরী। এপিএমডির সেক্রেটারি জাহিদ পাটোয়ারীর সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন তাজুল ইসলাম ও স্মৃতি আক্তার। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় প্রশিক্ষকরা বলেন,সাংবাদিকতায় স্বচ্ছতা এবং চর্চার কোন বিকল্প নেই। ভালো লিখতে হলে বেশি করে পড়তে হবে।
