কুমিল্লার সাতরা চম্পকনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে কুমিল্লার সাতরা চম্পকনগরে অনুষ্ঠিত হয়েছে মরহুম নুরুল হক (চানু চেয়ারম্যান) ফ্রিজ টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।
শুক্রবার বিকালে এ খেলায় টাইব্রেকারে ১-০ গোলে আড়াইওড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজি মো. আনোয়ারুল হক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ইটভাটা সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন, জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম ভুঁইয়া, জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আদর্শ সদর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অন্তর।
আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম -আহ্বায়ক সোহল রানার পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আরিফুর রহমান।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।
