কুয়াকাটা টোয়াকের প্রেসিডেন্ট তুষার, সেক্রেটারি মিরাজ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পর্যটন খাতের অন্যতম সংগঠন ট্যুর অপারেটস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট পদে রুমান ইমতিয়াজ তুষার ও সেক্রেটারি জেনারেল পদে আসাদুজ্জামান মিরাজ নির্বাচিত হয়েছেন।
চর হেয়ারে আয়োজিত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এক সভায় সদস্যদের সরাসরি ভোটে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জহিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট পদে মাসুম আল-বেলাল, জয়েন্ট সেক্রেটারি পদে আবুল হোসেন রাজু, সেক্রেটারি (ফিন্যান্স) পদে শামিম রেজা এবং সেক্রেটারি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) পদে এইচ এম রাসেল, ডিরেক্টর পিআর ইব্রাহিম ওয়াহিদ, ডিরেক্টর ট্রেড অ্যান্ড ফেয়ার সাঈদুর রহমান শাহিন। এছাড়াও ডিরেক্টর পদে এসএম আলমাস ও সোহেল মাহমুদ নির্বাচিত হন। সকল সদস্যরাও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, টোয়াক গত ১২ বছর ধরে কুয়াকাটাসহ দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, ট্যুর অপারেটরদের স্বার্থ সংরক্ষণ এবং পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করে আসছে। নতুন এ কমিটির নেতৃত্বে কুয়াকাটার পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়ে এর ইতিবাচক প্রভাব পড়বে।
