কুয়াকাটা সৈকত থেকে ১ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মিরা পয়েন্ট থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল। এখনো ৪ জেলের কোন সন্ধান মেলেনি।

নৌপুলিশ জানান, স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মীরাবাড়ি পয়েন্টে কালো রংয়ের রেইনকোট পরিহিত ব্যক্তির পরিচয় তার ছেলে সনাক্ত করেছে। উদ্ধারকৃত লাশটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই গভীর সমুদ্রে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। দীর্ঘ ৪ দিন ভাসমান অবস্থায় ১০ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন অন্য জেলেরা। বাকি পাঁচ জেলে নিখোঁজ থাকার পর ওই ট্রলারের জেলে নজরুল ইসলালের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights