কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এলো প্রায় আট ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন। এর পুরো শরীরের চামড়া ওঠানো ছিল। এ ছাড়া মাথা ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বৃহস্পতিবার সৈকতের পশ্চিম পাশে কম্পিউটার সেন্টার এলাকায় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু প্রথমে ডলফিনটি দেখতে পান।

তিনি জানান, সাগর উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে আসে। এটির শরীরের সম্পূর্ণ চামড়া ওঠে গেছে। কিছু কিছু জায়গা পচে গেছে। ধারণা করছি, চার থেকে পাঁচ দিন আগে এটি মারা গেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে মাটিচাপা দিয়েছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডলফিনের মৃত্যুর কারণ নিয়ে সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা আরও গভীরভাবে অনুসন্ধান করবে এটাই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights