কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। এটি লম্বায় প্রায় ৮ ফুট। ডলফিনটির শরীরের বেশির ভাগ অংশের চামড়া উঠে গেছে। এ ছাড়া পেট ফেটে যাওয়াসহ দড়ি দিয়ে লেজ বাঁধা ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সকালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে। খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি, পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপরা-এর সদস্যরা যৌথভাবে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন।

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, যাতে দুর্গন্ধ না ছড়ায় সেজন্য মৃত ডলফিনটিকে উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার মৃত ডলফিন ও কচ্ছপ তীরে ভেসে আসা প্রমাণ করে সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ ও নৌযানের অসচেতন চলাচল এর জন্য দায়ী হতে পারে। এ ছাড়া ডলফিন মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights