সিলেট শিবিরে ফের দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

দিন কয়েক আগেই কুঁচকির চোট নিয়ে বিপিএল ছেড়েছেন সিলেট সিক্সার্সের রাকিম কর্নওয়াল। এবার ডান হাঁটুর হাইপারএক্সটেনশন ইনজুরি, হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোট নিয়ে এবার বিপিএল ছাড়লেন ইংলিশ তারকা রিস টপলি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।

সিলেটের জার্সিতে নামের প্রতি সুবিচার করতে পারেননি টপলি। সাত ম্যাচে বল করেছেন ৯.৭৫ ইকোনোমি রেটে ৬৩ গড়ে নিয়েছেন মাত্র চার উইকেট।

ডান হাঁটুর হাইপারএক্সটেনশন ইনজুরির পাশাপাশি হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোটে ভুগছেন টপলি। এ অবস্থায় শনিবার রাতে বাংলাদেশ ছেড়েছেন ৩০ বছর বয়সী এই তারকা। এর আগে, গত ১৫ জানুয়ারি চোটের কারণে বাংলাদেশ ছাড়েন ক্যারিবিয়ান তারকা রাকিম কর্নওয়াল।

এদিকে, চোটে ভুগছেন তানজিম হাসান সাকিবও। চোটের কারণে চট্টগ্রাম পর্বের একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। এ,ছাড়া পিঠের চোটে ভুগছেন নাহিদুল ইসলাম ও জাকের আলী। হাঁটুর চোটে ভুগছেন জাকির হাসান এবং জর্জ মুনসে ভুগছেন আঙুলের চোটে। তবে, সবশেষ কয়েকটি ম্যাচ চোট নিয়েই খেলেছেন জাকির, মুনসে ও জাকের।

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। এখনও পর্যন্ত ১০ ম্যাচে জয় পেয়েছ মাত্র দুটিতে। যথারীতি পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights