কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশ পাসপোর্ট সেবা কেন্দ্র

মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করেছে। কুয়ালালামপুরের জালান আমপাং এলাকায় নতুন এ সেবা কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মো: খোরশেদ আলম খাস্তগীর, মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল, দূতালয় প্রধান ও কাউন্সেলর ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সিলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য, কাউন্সিলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) রাসেল রানা, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মো. কিয়ামুদ্দিন প্রথম সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও সুমন চন্দ্র দাস, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীনসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
পাসপোর্ট সেবা কেন্দ্রের নতুন ঠিকানা ৩০ জালান আমপাং, কুয়ালালামপুর সিটি সেন্টার, ৫০২৫০।

এই কেন্দ্র থেকে পাসপোর্ট সেবা প্রত্যাশীরা প্রতিদিন (সোম-শুক্র) সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে হাইকমিশন সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights