কুলাউড়া দিয়ে ভারতে গেল ৬ হাজার কেজি ইলিশ

মৌলভীবাজার প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দুই ধাপে ভারতে ৬ হাজার ১ শত ৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ৩ হাজার ৪ শত ৫০ কেজি মাছ রপ্তানি করা হয়। এর আগে, ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৭ শত ২৫ কেজি ইলিশ রপ্তানি করা হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মাহফুজ হোসেন বলেন, সরকার অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান দুই ধাপে ৬ হাজার ১ শত ৭৫ কেজি মাছ রপ্তানি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights