কুলাউড়ায় অটোরিকশাচালক খুন, ঘাতক হান্নানের আত্মসমর্পণ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে শাহীন (২৫) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান (৩৫) অবশেষে থানায় আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় এসে আত্মসমর্পণ করলে কুলাউড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত ৩০ মে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হান্নান। গুরুতর অবস্থায় স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, শাহীন হত্যার ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলার আসামি হান্নান আত্মগোপনে ছিল। পুলিশের টানা অভিযানের মুখে অবশেষে সে আত্মসমর্পণ করেছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights