কুলাউড়ায় জঙ্গি সন্দেহে জনতার হাতে আটক ১৭, পলাতক চিকিৎসকও থাকার দাবি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নে জঙ্গি সন্দেহে জনতার হাতে ১৭ জন নারী-পুরুষ আটক হয়েছেন। এর মধ্যে জঙ্গি আস্তানা থেকে পালানো চিকিৎসক সোহেল তানজিমও আছেন বলে এলাকাবাসীর দাবি।
আজ সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্মদা ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদ। তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
