ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীতে ১৫ হাজার পিস ইয়াবা ও মিনি ট্রাকসহ মোরশেদ কামাল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার ডিবির সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমে জানান, কক্সবাজার জেলা থেকে একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকায় ঢুকেছে এবং মাদক কারবারিরা তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী ফনিক্স টাওয়ারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে মোরশেদ কামাল নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে মোরশেদ কামালের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights