কুষ্টিয়া-২; গালিগালাজের অভিযোগে ইনুর এজেন্টকে নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি

অকথ্য গালিগালাজের অভিযোগে হেভিওয়েট প্রার্থী হাসানুল হক ইনুর নির্বাচনি এজেন্ট আব্দুল আলীম স্বপনকে নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। আব্দুল আলীম স্বপন কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক।

এজেন্ট আব্দুল আলীম স্বপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু।

আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো: রেজওয়ানুজ্জামান সোমবার বিকেলে নোটিশটি প্রেরণ করেন। মঙ্গলবার দুপুর ১২টায় আব্দুল আলীম স্বপনকে তার লিখিত বক্তব্যসহ এবং অভিযোগকারী সমর্থনযোগ্য প্রমাণসহ কমিটি প্রধানের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
তবে এবিষয়ে আব্দুল আলীম স্বপন এখনও নোটিশ পাননি বলে জানিয়েছেন। হাতে পেলে তার লিখিত জবাব দিবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights