কুষ্টিয়ায় ১৩ মামলার আসামিসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামিসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ব্যাটারি চালিত পাখি ভ্যান চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে গণপিটুনির শিকার তারা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বাদশা প্রামানিক (২৮) ও আনোয়ার।
জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার গৌতম সরকার জানান, শুক্রবার বিকালে আটক দুইজন উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারি চালিত একটি পাখি ভ্যান চুরি করে। ভ্যান চালক রফিকের চিৎকার চেচামেচি শুনে মালিগ্রামের অনলাইন মোড়ের লোকজন চোরদের আটক করে গণপিটুনি দেয়। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খোকসা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ও আনোয়ার নিজেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলার কথা স্বীকার করেছেন। বাদশার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আটক দুজনকে নতুন মামলায় শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights