“কে তুমি “

হাসিনা মরিয়ম

কে তুমি?
আমি কি তোমাকে চিনি?… হ্যা-
তুমি হলে গোলাপের কাঁটা,
ব্যথা ছড়িয়ে দাও আমার শরীরে,
তুমি হলে আকাশের আধফালি চাঁদ-
বিষন্নতা ছড়িয়ে দাও আমার মনে,
তুমি হলে বৈশাখের ঝড়ো হাওয়া-
উড়িয়ে নিয়ে যাও আমার জমানো স্মৃতিগুলো,
তুমি হলে চৈত্রের খাঁ খাঁ রোদ্দুর-
ভেঙ্গে চৌচির করে দাও আমার হৃদয় উঠোন,
তুমি হলে বসন্তের কোকিল-
ফুল ঝরে গেলে হারিয়ে যাও,
তুমি হলে বর্ষার বর্ষন-
শিক্ত করো আমার দুচোখ,
তুমি হলে ভাদ্রের উত্তাপ-
পুড়িয়ে ছাড়খার করো আমায়,
তুমি হলে অমানিশার অন্ধকার-
আলো থেকে বঞ্চিত করো আমায়,
তুমি হলে নিশি রাতের চাতকের আর্তনাদ-
আমার বুকের ভিতর কষ্টের ডানা ঝাঁপটায়,
তুমি হলে অন্ধকারের গান-
যে সুর আমাকে জাগিয়ে রাখে প্রতিনিয়ত,
তুমি হলে দীর্ঘরাত্রির দুঃস্বপ্ন-
যা আমাকে তাড়িত করে,
তারপরও…
তোমাকে আমি চিনি,
ভীষনভাবে চিনি-
আমার অস্তিত্বে অনুভব করি তোমায়-
তোমাকে না পেলে-
অস্থির ভাবে পায়চারী করি
তোমার স্পর্শে বিমোহিত হয় আমার মন, শরীর…
সব কষ্টের মাঝেও আমি তোমাকে চিনি-ভীষন ভাবে চিনি….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights