কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২৪

অনলাইন ডেস্ক
কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন।

স্থানীয় সময় রবিবার নাইরোবি-মোম্বাসা মহাসড়কে দুর্ঘটনাটি হয়।

যাত্রীরা স্থানীয় এক চার্চের যাজকের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর মোম্বাসায় ফিরছিলেন। পথিমধ্যে, একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ভুলবশত ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। মহাসড়কটির একই স্থানে তিন সপ্তাহ আগে আরেক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।

কেনিয়ায় সড়ক দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি এবং সড়কের বেহাল দশাকেই অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights