কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. মামুনুর রশিদ (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কারারক্ষী নাজমুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালের দিকে ওই কয়েদি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights