কেপটাউন টেস্ট: টিম ইন্ডিয়ার স্কোয়াডে আবেশ খান

অনলাইন ডেস্ক

চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি মোহম্মদ সামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সামিকে টেস্ট দলে রাখা হয়েছিল। তবে তিনি সিরিজের আগে সুস্থ হয়ে উঠতে পারেননি। সেই কারণে তার দক্ষিণ আফ্রিকা যাওয়া হয়নি।

এদিকে, সেঞ্চুরিয়ান টেস্টে ভারতের প্রথম একাদশে ছিলেন বুমরা, সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর। স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি মুকেশ কুমারের। কেপটাউন টেস্টে এই পাঁচ পেসারের সঙ্গে থাকবেন আবেশ খানও। যদিও দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম আবেশের। বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘‌দ্বিতীয় টেস্টে সামির পরিবর্ত হিসেবে আবেশ খানকে স্কোয়াডে নেওয়া হয়েছে।’‌

যদিও ভারতের হয়ে এখনও টেস্ট অভিষেক হয়নি আবেশের। দেশটির হয়ে আটটি এক দিনের ম্যাচ এবং ১৯টি টি-২০ খেলেছেন আবেশ। সব মিলিয়ে নিয়েছেন ২৭টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮ ম্যাচে ১৪৯টি উইকেট নিয়েছেন তিনি।
অন্যদিকে, কেপটাউন টেস্ট থেকে চোটের জন্য ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা। পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। এটিই এলগারের ক্যারিয়ারের শেষ টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights