কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকার জাকির হোসেনের মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রেজাউল করিম।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), একই এলাকার মো. সেলিম ভান্ডারী (৪২), ও মো. এজাজ (৪০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার মো. আমির হোসেন রনি (৪০), ও কুড়িগ্রামের মো. মান্নান (৪২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূঁইয়াসহ ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় বেচাকেনা করে আসছিল।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights