কেশবপুরে অসহায় দের মাঝে সেলাই মেশিন বিতরণ
মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল এর অর্থায়নে অসহায় দুঃস্থদের মাঝে ১১০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে বৃহস্প্রতিবার (২৫ মে) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে অসহায় দুঃস্থদের মাঝে ১১০ টি সেলাই মেশিন বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।
