কেশবপুরে একাধিক চুরির ও অজ্ঞানপার্টি আটক ০৫

কেশবপুর (যশোর)।। যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলসহ ডিবি’র একটি চৌকশ টিম এবং কেশবপুর থানা পুলিশ ইং ২২ আগষ্ট বিকাল থেকে ২৩ আগষ্ট সকাল পযন্ত কেশবপুর ও মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞানপার্টি গৃহ চোর চক্রের ০৫ সদস্য আটক করে (তিন) টি বাড়ীতে অচেতন করে চুরি সংঘটনের ঘটনার রহস্য উদঘাটনসহ চোরাই আলামত উদ্ধার এবং চুরি কাজে ব্যবহৃত চেতনা নাশক ঔষধ মিশ্রিত হলুদের গুড়া উদ্ধার করা হয়।

আটক কৃত আসামীর তথ্য মোঃ জনি রহমান (২২), পিতা- আনিছুর বিশ্বাস, সাং- ভোগতি নরেন্দ্রপুর, থানা-কেশবপুর, জেলা-যশোর, মোঃ সাইদুল ইসলাম (৩৬), পিতা- মৃত আকাম সরদার, সাং- কাশিপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর, ইসরাইল হোসেন (৩৫),
পিতা- চান্দালী মোড়ল, সাং-হালসা, থানা-মনিরামপুর, জেলা-যশোর, মোঃ তরিকুল ইসলাম (২২), পিতা- মাসুদ মোল্লা, সাং- বাগুটিয়া, থানা-অভয়নগর, বর্তমান ঠিকানা- সাবদিয়া নাজির হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কেশবপুর, জেলা-যশোর, মোঃ সুমন হোসেন (২৫), পিতা- নজরুল ইসলাম, সাং-বিষ্ণপুর, থানা-কেশবপুর, জেলা-যশোর।

প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ নিম্নবর্নিত বাসায় চুরির বিষয়ে তথ্য প্রদান করে।

বাদী/বাড়ীওয়ালার নাম ঠিকানা চুরি সংঘটনের তারিখ ও সময় চুরি যাওয়া মালামালের বিবরণ
১। বেলাল হোসেন, পিতা- আশরাফ আলী খাঁ, সাং- কোমরপুর, থানা-কেশবপুর। ইং ০৮/০৮/২০২৩ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকায় ১ জোড়া কানের দুল, ১ জোড়া বালাসহ নগদ ৬০,০০০/- টাকা মোট ১,২৭,৫০০/- টাকা।

২।গোপিনাথ দাস পিতা- চিত্তরঞ্জন দাস, মাতা- বিন্দী রানী দাস, সাং- জাহানপুর (দাসপাড়া), থানা-কেশবপুর ইং ১৬/০৭/২০২৩ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকা ১ টি অটো ভ্যান, অনুমান ২/৩ ভরি ওজনের রুপার অলংকার, গায়ে দেওয়া ১৫/১৬টি সাবান।সর্বমোট চুরি ৭০,০০০/- টাকা।

৩। আবুল কালাম, পিতা- খলিলুর রহমান, সাং- বাগদাহ, থানা-কেশবপুর ইং ০৩/০৮/২০২৩ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকা ২টি মোবাইল ফোন।

উদ্ধারকৃত আলামত ১ ভরি স্বর্ণালংকার,২ ভরি রুপার অলংকার,১টি ভ্যান,১টি মোটরসাইকেল,২টি মোবাইল,১২ টি সাবান,চেতনা নাশক ঔষধ মিশ্রিত হলুদের গুড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights