কেশবপুরে পুকুরে গোসল করতে যেয়ে শিশুর মৃত্যু
এম এইচ সুমন,কেশবপুর (যশোর) প্রতিনিধি।।যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজার এর রাস্তার পাশে থাকা পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭মার্চ) দুপুরে মোঃহুজাইফা (৫) নামের শিশুসন্তান পিতা মোঃ আনিসুর রহমান সন্তান সমবয়সী বন্ধুদের সাথে খেলা করেন চিংড়া বাজারের মসজিদের পাশে এক পর্যায়ে খেলা শেষে সবাই মিলে গোসল করতে নামে একটা পুকুরে।
গোসল করা অবস্থায় পুকুরের পানির গভীর চলে যায় ছেলেটা এক পর্যায়ে ডুবে যেতে থাকে এবং ছটপট করতে থাকে। সাতার না জানায় পানিতেই ডুবে যায়, কিছু সময় পর তার সাথে থাকা আরো চোট্ট বাচ্চারা পানির মধো ছটপটকরতে দেখে তারাঐ বাচ্ছার মাকে খবর দেয়।
পরবর্তীতে শিশু সন্তানের মা মোছাঃ সনিয়া খাতুন( ৩২) এবং পাড়া-প্রতিবেশীরা মিলে পুকুরের পানিতে ডুবে যাওয়া বাচ্ছাটিকে তুলে দুপুর আনুমানিক ১ :০০ দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করে।
