“কোথাও কেউ নেই “
কবি হাসিনা মরিয়ম
আজ বড় ভয়..
চারিদিকে নিস্তব্ধতা অক্টোপাসের মত ঝাপটে ধরেছে,
নিশুতি রাতের আকাশটায় অজস্র তারা মিটিমিটি করে জ্বলছে,
কোথাও কেউ নেই…
নিকষ কালো অন্ধকারে ঢেকে আছে চারিদিক,
কোথাও কোলাহল নেই
প্রানের স্পন্দন নেই
নিস্তব্ধ জনপদ ধূ ধূ করছে..
রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে
একটা শিয়াল ডেকে উঠলো,
শিউরে উঠলাম আমি ভয়ে
জানিনা কতদিন নিজেকে বয়ে বেড়াবো,
সবাই চলে গেছে তবে
আমি কেন বেঁচে আছি
কালের সাক্ষী হয়ে..
প্রতিটি জনপদ দখল করে আছে শিয়াল, কুকুর, সাপ আর হায়েনাদের দল..
কবে আমি তাদের পেটে চলে যাব কে জানে..
বিস্তির্ণ জনপদ কালের আবর্তে
নিশ্চিহ্ন হয়ে গেছে,
প্রকৃতির বিষাক্ত ছোবলে পৃথিবীতে আর কোন জনপদ আছে কিনা জানিনা…
কিভাবে খুঁজব আমি ..
কেউতো এদিকে আসে না..
কি ছিল না এখানে-
বিকেলে পার্কে ছেলেমেয়েরা খেলা করতো
বড়রা হাঁটতো, আড্ডা দিত,
বাদামওয়ালা, চা ওয়ালা, ফুল ওয়ালা
সবাই ছিল,
স্কুল-কলেজ-মসজিদ…
আজ কোন আজান শোনা যায় না..
আচ্ছা-আশেপাশে গ্রামে কেউ বেঁচে
থাকলে তো আজান হতো..
তবে কি-
কোথাও কেউ নেই….।।
