ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৪

অনলাইন ডেস্ক

ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

মাদক পাচারের অভিযোগে এটি সর্বশেষ হামলা বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচনা করেছে।

মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযো গমাধ্যম এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজটির মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হামলায় চারজন ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে তারা। তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা হামলার সঠিক স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, জাহাজটি ক্যারিবিয়ানে পরিচিত একটি মাদক পাচারের পথ দিয়ে চলাচল করছিল।

ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে মাদক পরিবহনের অভিযোগে অভিযুক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসব হামলায় এখন পর্যন্ত ২১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা এসব হামলার সমালোচনা করেছেন। তাদের মতে, হামলাগুলো বেআইনি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। এর আগে সোমবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় হামলায় নিহত হয়েছেন দুইজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights