খবরের কাগজ-এর সম্পাদকের বাবার মৃত্যু

অনলাইন ডেস্ক
দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল-এর বাবা মোহাম্মদ হোসেন হাওলাদার আর নেই। তিনি বুধবার সকাল ৯টায় রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মোহাম্মদ হোসেন হাওলাদার ১৯৩০ সালে বরিশালের মেহেন্দিগঞ্জে আন্ধার মানিক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় শিক্ষক ছিলেন। অবসর জীবনে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন।
তিনি স্ত্রী সুফিয়া বেগম (৮৫), ছেলে ইউসুফ আলী, মোস্তফা কামাল এবং একমাত্র মেয়ে ফারহানা হোসেনসহ ভাই-বোন, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জে আন্ধার মানিক গ্রামে মরহুমের নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights