খাওয়ার অনুপযোগী ভিজিডি’র চাল ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি

খাওয়ার অনুপযোগী হওয়ায় ভিজিডি’র চাল ফেরত দিলেন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন। ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপি চেয়ারম্যান ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি মাসের সিংড়া ইউনিয়নের জন্য মোট ৭৯০ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চালের ডিও লেটার পান, যা ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়।

মঙ্গলবার ৭৯০ বস্তা চাল ট্রাকযোগে ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নে নিয়ে আনা হয়। এরপর সিংড়া ইউপি চেয়ারম্যান চাল বুঝে নেয়ার সময় দেখেন, সরবরাহকৃত চাল খাওয়ার অনুপযোগী। বিষয়টি তাৎক্ষণিক তিনি উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমকে অবগত করলে নির্বাহী অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে চাল ফেরত দেয়ার নির্দেশ দেন।

এ ব্যাপারে সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ঘটনার জানান, চাল বুঝে নেয়ার সময় দেখি খাওয়ার অনুপযোগী। তাই আবার নামানো সব বস্তা ট্রাকে উঠিয়ে দিয়ে মঙ্গলবারই ফেরত দেয়া হয়েছে। এই চাল খাওয়ার অনুপযোগী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights