খাগড়াছড়িতে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা পালিত

অনলাইন ডেস্ক

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে পালিত হয়েছে প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে রোববার সকালে খাগড়াছড়ি সদরের ধর্মপুর এলাকার ঐতিহ্যবাহী পুরোনো আর্য বনবিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশ ও জাতির সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, ফুলপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও সংঘদানে অংশ নেন। এ সময় বিহারে আগত ধর্মপ্রাণ ভক্তরা বৌদ্ধ ভিক্ষুদের ধর্মদেশনা শ্রবণ করেন।

তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে প্রবারণা পূর্ণিমা পালিত হয়। এই পূর্ণিমা আত্মশুদ্ধি, ক্ষমা, মৈত্রী ও অহিংসার শিক্ষা দেয়। পাশাপাশি পারস্পরিক ভুলত্রুটি ক্ষমা করে হিংসা-বিদ্বেষ পরিহার এবং সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights