খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের নিয়ে সভা
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়।
এর আয়োজনে ছিল জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি। সহযোগিতায় ছিল বাংলাদেশ হেলথ ওয়াচ।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি অংপ্রু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
এ সময় আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসাল্টেন্ট ডা. সুবল জ্যোতি চাকমা, আরএমও ডা. রিপল বাপ্পি চাকমা, জুনিয়র কনসালটেন্ট পূর্ণ জীবন চাকমা, বাংলাদেশ হেলথ ওয়াচের সমন্বয়ক মাহরুবা খানম, প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ত্রিনা চাকমা, সনাকের স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক মো. জহুরুল আলমসহ সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
