খাগড়াছড়িতে হেফজখানার ছাত্রকে হত্যার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির সদরের ভুয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসার হেফজখানার এক ছাত্রকে শিক্ষক কর্তৃক নির্যাতনে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রের নাম আব্দুর রহমান আবির (৭)। সে পানছড়ি উপজেলার সরোয়ার হোসেন ও আমেনা বেগমের ছেলে।

জানা গেছে, হেফজখানার শিক্ষক হাফেজ আমিন ছাত্র আবির হোসেনকে মারধর করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিক্ষক আমিন নিজেই গতকাল রবিবার রাতে ছাত্রটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। পরে ছাত্র আবিরকে চিকিৎসক মৃত বললে ঘাতক শিক্ষক লাশ রেখে পালিয়ে যায়। মাদ্রাসা সুপার মাওলানা ফরিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আবির হোসেনের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো জানান, ছাত্রটিকে নির্যাতনকারী শিক্ষক হাফেজ আমিন হাসাপাতালে ভর্তি করায়। ছাত্র মারা যাওয়ার খবর পেয়েই সে লাশ রেখে পালিয়ে যায়। তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে বলে সুপার জানান। অভিযুক্ত শিক্ষক মানিকছড়ির গচ্ছাবিল এলাকার মৃত দেলেয়োর হোসেনের ছেলে।

এদিকে নিহত ছাত্রের বাবা সরোয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা জানান, হাসপাতালে আনার পূর্বেই মাদ্র্রাসা ছাত্রটি মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights