গজারিয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী গুলজার আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ার ‘ইয়াবা বদি’ হিসেবে পরিচিত কসাই লিটনের প্রধান সহযোগী শীর্ষ ইয়াবা ব্যবসায়ী গুলজারকে মুন্সিগঞ্জ সদর থেকে আটক করেছে পুলিশ। আটক গুলজার খাঁ (৪৩) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মৃত বাতেন খাঁ-এর ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রবিবার (২৬ জানুয়ারি) দুপুর একটার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে পরিচালিত একটি বালুমহাল বন্ধের দাবিতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাড়ি ফেরার সময় তাকে আটক করা হয়।

তাকে আটকের বিষয়ট নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, আটক গুলজার একটি ডাকাতির মামলায় এজহার নামীয় আসামি। আমরা গোপন সূত্রে খবর পাই আজকে সে মুন্সীগঞ্জ সদরে অবস্থান করছে। ডিবি পুলিশের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদরের সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক,ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights