গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে যানবাহন চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর আগেই রাতের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু গণপরিবহন চলাচল করতে দেখা যায়।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুম গণমাধ্যমকে জানান, গণপরিবহন বন্ধের কোনো সরাসরি সরকারি নির্দেশনা ছিল না। বাস রিকুইজিশনের কারণে স্বাভাবিক সেবা ব্যাহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধীরে ধীরে গণপরিবহন চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights